৯ বছর ক্যানসারে ভুগে মারা গেলেন কমেডিয়ান ম্যাকডোনাল্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৪ পিএম

৯ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন কমেডিয়ান নর্ম ম্যাকডোনাল্ড। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলেন না। ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই কানাডীয় কমিক অভিনেতা।

তার পরিবার এবং প্রতিনিধির বরাতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

ম্যাকডোনাল্ডের জন্ম কানাডার কুইবেক শহরে, ১৯৫৯ সালে। টিভি কমেডি নিয়ে লেখালেখির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে কানাডীয় ক্লাবে কাজ শুরু করেন তিনি।

সাপ্তাহিক টিভি শো স্যাটারডে নাইট লাইভে আয়োজক হিসেবে কাজ শুরুর আগে ম্যাকডোনাল্ড কাজ করেন রোজিন প্রোগ্রামে।

হাস্যরসাত্মক অভিনয়ের সময় নির্মেদ ডেলিভারির জন্য পরিচিত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র তো বটে, বিশ্বব্যাপী অগণিত ভক্ত ছিল ম্যাকডোনাল্ডের।

এ ছাড়া কমেডি ফিল্ম ডার্টি ওয়ার্ক, বিলি ম্যাডিসন ও ড. ডুলিটলে নিজের চরিত্রের জন্য পরিচিতি পান তিনি।

ম্যাকডোনাল্ড নিজের কাজের জন্য গর্বিত ছিলেন জানিয়েছেন তার দীর্ঘসময়ের সঙ্গী লোরি জোর হোকস্ট্রা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘নর্ম ছিলের একেবারে বিশুদ্ধ কমেডিয়ান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত