আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুইদিন বন্ধ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১ পিএম

বিশ্বকর্মা পূজা ও সাপ্তাহিক ছুটিতে আগামী দুইদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া  হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

আগামী রবিবার সকাল থেকে পুনরায় শুরু হবে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, এই দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত