প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে ৭১টি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার সকালে ওই ফুলের তোড়া নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। পরে দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন মোদি। তিনি ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। পরে ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
