ছাত্রকে ‘দলিত-ছোট জাত’ বলে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক সুমিত বসু।
ওই ছাত্র তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, সম্প্রতি তিনজন ছাত্রকে বহিষ্কার করার প্রতিবাদে বিশ্বভারতী ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। ফের তাদের ক্লাসে ফেরানোর নির্দেশ দেয় আদালত।
এদিকে সেই বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকায় সোমনাথ সৌ নামে এক ছাত্রও ছিলেন। তিনি নিজেও আন্দোলনে অংশ নিয়েছিলেন।
এবার সেই ছাত্রকে দলিত সম্প্রদায়ের ও ছোট জাতের বলে অপমান করার অভিযোগ উঠে সংগীত বিভাগের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে।
এ ঘটনায় অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র। তবে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন অধ্যাপকও।
