জাহাজ কাটার সময় লোহার পাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের পুরোনো জাহাজ ভাঙার কারখানায় কর্মরত অবস্থায় কাটার ম্যান লিটন পাল (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে অবস্থিত শওকত চৌধুরীর মালিকানাধীন ‘এস এন করপোরেশন’ নামক ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক লিটন পাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাল চান গ্রামের নিপেন্দ পালের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে এস এন ইয়ার্ডে আনা একটি পুরোনো জাহাজে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় লোহার পাতের আঘাতে গুরুতর আহত হন লিটন পাল। অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত