সড়ক দুর্ঘটনায় সাবেক পেশাদার সাইক্লিস্ট ক্রিস আনকার সোরেনসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
বেলজিয়ামে সাইকেল চালানোর সময় এক গাড়ি ধাক্কা দেয় তাকে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই)।
ইউসিআই এক বিবৃতিতে সোরেনসেনের মৃত্যুকে ‘মর্মান্তিক ক্ষতি’ বলে উল্লেখ করেন।
সাইক্লিংয়ের গ্লোবাল গভর্নিং বডি জানায়, ‘ড্যানিশ সাইক্লিং ফেডারেশনের সবাই এবং তার (সোরেনসেন) বন্ধু-পরিবার নিয়ে চিন্তা করছি আমরা।’
বেলজিয়ামের শহর ফ্ল্যান্ডার্সে রবিবার থেকে শুরু হতে যাওয়া রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ধারা ভাষ্য দেওয়ার গিয়েছিলেন সোরেনসেন। সাইকেল চালানোর সময় সেখানেই দুর্ঘটনার শিকার হন তিনি।
২০১০ সালে জিরো ডি’ইতালিয়া জেতেন সোরেনসেন। ২০১৮ সালে পেশাদারি সাইক্লিং থেকে অবসর নেন তিনি।
