সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব: ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী সমাবেশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৭ পিএম

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনায় আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

রবিবার জাতীয় প্রেসক্লাব থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।

এদিন জাতীয় প্রেসক্লাবে ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে সমাবেশ করেন ঘটনায় সাংবাদিকরা। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করে যে তথ্য পাওয়া গেছে তা সবার কাছে প্রকাশ করতে হবে। এছাড়া, যেভাবে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে একইভাবে অন্যান্য পেশাজীবীদেরও ব্যাংক হিসাব তলব করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত