‘বঙ্গবন্ধু পিএইচডি’ ছাত্রবৃত্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রার অফিসের ৩২৩ নম্বর কক্ষ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের পিএইচডি গবেষকরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। গবেষণাকর্মের বিষয়বস্তু ও পরিধি অবশ্যই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের সংগঠকদের জীবন ও অবদানসহ বাংলাদেশের অভ্যুদয় ও আন্দোলনভিত্তিক হতে হবে। পিএইচডি প্রোগ্রামে ভর্তির অনুমতিপ্রাপ্ত যেসব প্রার্থীর আবেদন রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে প্রত্যেক গবেষককে মাসিক ৩০ হাজার টাকা গবেষণাবৃত্তি দেওয়া হবে। এ ছাড়া গবেষণা থিসিস জমা দেওয়ার পর তাদের এককালীন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা দেওয়া হবে। বিজ্ঞপ্তি
