বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন ২০২১ এর তফসিল ঘোষণা হয়েছে মঙ্গলবার। তফসিল অনুযায়ী ৬ অক্টোবর বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে নির্বাচন। পরদিন প্রকাশ হবে ফলাফল।
এর আগে বুধবার প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকার ওপর আপত্তি ও শুনানি হবে পরদিন। চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ হবে এদিনই।
২৪ ও ২৫ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ হয়েছে ২৭ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। আপিল গ্রহণ ও শুনানি হবে ২৯ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। একই দিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।
তিন ক্যাটাগরিতে মোট ২৩টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালক ক্যাটাগরি-১ এ পদ সংখ্যা ১০টি। পরিচালক ক্যাটাগরি-২ এ পদ সংখ্যা ১২টি। পরিচালক ক্যাটাগরি-৩ এ পদ সংখ্যা একটি।
আরো পড়ুন
