আখাউড়ায় আইনমন্ত্রী

জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হবে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৮ এএম

জনগণ চাইলে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের সাজা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা মানবিক কারণে দুটি শর্তে তাকে মুক্তি দিয়েছেন। খালেদা জিয়া কডিভ-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে  বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়ার জন্য বলতে থাকেন। তিনি দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিন্তু এখনো তারা বলছে বিদেশে যেতে দিতে হবে। জনগণ চাইলে তাকে বিদেশ যেতে দেওয়া হবে। বাংলাদেশে চিকিৎসা নিয়ে যদি মানুষ সুস্থ হয়, তাহলে বিদেশ যাওয়ার কী দরকার।’

গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন/ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি নেতারা এয়ারকন্ডিশন ঘরে বসে অভিযোগ করেসরকার এটা করে নাই, ওটা করে নাই, সেটা করে নাই। তারা জনগণের সামনে এসে বলে না। সেখানে জনগণ থাকে না।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আমরা গণতন্ত্রে বিশ^াস করি। সেজন্য আমরা নির্বাচন করব। আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এটাই শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। যারা যে পদে পদে প্রার্থী হতে চান প্রার্থী হবেন। তিনি  জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত