কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:১১ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই ইউনিয়নের চিৎলিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে ও সুনছড়া চা বাগান বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়ী তাজ উদ্দীন তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যোগিবিল গ্রামে যাচ্ছিলেন। যোগিবিল চৌমুহনী এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ধারের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত দেড়টায় তার মৃত্যু হয়।

আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও নিহতের সম্পর্কে চাচা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘পারিবারিকভাবে প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত