ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮ পিএম

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার

বহুনির্বাচনী

১. ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা যেতে পারে?

ক. যেকোনো অপারেটিং সিস্টেম

খ. মুক্ত সফটওয়্যারের অপারেটিং সিস্টেম

গ. নেটওয়ার্কের নেটওয়ার্ক

ঘ. উইন্ডোজ এক্সপি

২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে তা কীসের কারণ হতে পারে?

ক. কোনো ক্ষতি হবে না

খ. বিপদের কারণ হতে পারে

গ. সুফল বয়ে আনতে পারে

ঘ. এর সঠিক ব্যবহার নিশ্চিত হতে পারে

৩. কম্পিউটার গেমস কেমন হওয়া উচিত?

ক. আকর্ষণীয়

খ. বিনোদনে ভরপুর

গ. সবার জন্য বোধগম্য

ঘ. পরিমিত ও নিয়ন্ত্রিত

৪. কম্পিউটার ব্যবহার করতে হলে কী প্রয়োজন হয়?

ক. বুদ্ধিমত্তা                     খ. জ্ঞান

গ. সাহস            ঘ. শক্তি

৫. ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি উৎপন্ন করে

ক. মোবাইল                   

খ. সিপিউ

গ. মনিটর                      

ঘ. সবগুলো

৬. বর্তমানে কম্পিউটারের কোন দিকটির প্রতি শিশুদের আসক্তি দিন দিন বাড়ছে?

ক. সামগ্রিক নেটওয়ার্ক  

খ. গান শোনা

গ. কম্পিউটার গেম           

ঘ. ছবি আঁকা

৭. দীর্ঘসময় কম্পিউটার গেম খেলার ফলে শিশুদের মধ্যে কোন ধরনের অসুস্থতা বেশি লক্ষ্য করা যাচ্ছে?

ক. শারীরিক                    খ. মানসিক

গ. নৈতিক                       ঘ. সামগ্রিক

৮. দীর্ঘসময় কম্পিউটার ব্যবহার করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

ক. মানসিক                    

খ. শারীরিক

গ. নৈতিক                      

ঘ. সামগ্রিক

৯. দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে নিচের কোন সমস্যাটি হতে পারে?

ক. চোখের সমস্যা

খ. কোমর ব্যথা

গ. পিঠে ব্যথা     

ঘ. সবগুলো

১০. তথ্যপ্রযুক্তির কোন দিকটির চর্চা আমাদের করা উচিত?

ক. নেতিবাচক দিক          

খ. ভালো দিক

গ. সব দিক                    

ঘ. মন্দ দিক

১১. কম্পিউটারের যে বিষয় সম্পর্কে সতর্ক থাকা দরকার

i. মেমোরির ক্ষমতা

ii. বৈদ্যুতিক সংযোগ

iii. প্রসেসর যাতে গরম না হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১২. যখন কেউ বিদ্যুতায়িত হয় তখন

i. সে তার হাত পা নাড়াতে পারে না

ii. সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে

iii. তার হৃৎস্পন্দন থেমে যেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৩. বিদ্যুৎ ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যেন

i. সঠিক সকেটে সঠিক প্লাগ ব্যবহার করা হয়

ii. সঠিকভাবে ব্যবহার করা হয়

iii. খোলা তার সরাসরি সংযোগ দেওয়া না হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৪. আমরা বৈদ্যুতিক সংকেত অনুভব করি যখন

i. বিদ্যুতের ভোল্টেজ ৫০ ভোল্টের বেশি হলে

ii. বিদ্যুতের ভোল্টেজ ৪০ ভোল্টের বেশি হলে

iii. মস্তিষ্ক থেকে পাঠানো বৈদ্যুতিক সংকেত প্রবাহিত বিদ্যুৎ প্রবাহে চাপা পড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৫. কম্পিউটারের প্রসেসর ফ্যান লাগানো হয় কারণ

i. প্রসেসরকে ঠা-া রাখার জন্য

ii. ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়ার জন্য

iii. কম্পিউটার চালানোর জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৬. কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে হলে

i. ভালো কম্পিউটার কিনতে হবে

ii. সঠিকভাবে যতœ নিতে হবে

iii. সঠিক উপায়ে ব্যবহার করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৭. এলসিডি মনিটর সঠিক উপায়ে পরিষ্কার করতে না পারলে যে সমস্যা হয়

i. খুব সহজে দাগ পড়ে যায়

ii. প্রসেসর কাজ করা বন্ধ করে দেয়

iii. পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. গ, ১৭. খ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত