মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৫ পিএম

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দরসহ মহেশখালী বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এ সময় তাঁর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সচিবসহ সরকারের উচ্চপদস্থ ১২ জনের একটি টিম। 

জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় বিজিবির একটি বিশেষ হেলিকপ্টার যোগে মহেশখালী মাতারবাড়ি দ্বীপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছান তিনি। মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছালে মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান সহ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

মাতারবাড়ি পৌঁছে তিনি বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় মিলিত হন।

এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মহেশখালী আর মহেশখালী নেই, উন্নয়নে স্বর্ণের খনি হয়ে গেছে। বন্দর ও কয়লাবিদ্যুৎ চালু হলে মাতারবাড়ির চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেন।

এ সময় কক্সবাজার-২ আসনের এমপি, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ রাষ্ট্র ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত