সীতাকুন্ডে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। তবে ঘটনার কিছুক্ষণ পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

ফৌজদারহাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন দাস বলেন, লাইনচ্যুত দুটি বগি ছাড়া ১ হতে ১২নং বগিকে চট্টগ্রাম বন্দরে ও ১৫ হতে ৩১নং বগিকে ভাটিয়ারী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ বন্ধ থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রধান আশিষ দাস গুপ্ত বলেন, তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ৩টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। কী কারণে বগি দুটি লাইনচ্যুত হয়েছে সেটার কারণ বের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত