মানসিক অস্থিরতায় ভুগবেন সিংহ, মকরের দূরপাল্লার যাত্রা অশুভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২ এএম

মেষ : অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে মেষ রাশির জাতকরা সঞ্চয় করতে পারেন না। শেষজীবনের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন। যাত্রা শুভ।

মিথুন : মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে পরোপকারী। সাহায্য করতে গিয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করেন। যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে গোপন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ : বুধ লগেড়বর দ্বাদশে অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। এ ছাড়া মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।

কন্যা : অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূল ত্রিকোণে গ্রহের প্রভাবে কন্যা রাশির জাতকের এ সপ্তাহটা শুভ। তবে আইনবিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।

তুলা : কেতু ও রাহুগ্রহগণ পূর্ণবলশালীরূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। অর্থ পেতে পারেন।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ¦লের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। সপ্তাহটা শুভ।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে পরোপকারে সপ্তাহটা পার হবে। অপরের বিপদে সাহায্যের আগে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

মকর : জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে জাতকের ক্রোধ  বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা অশুভ।

কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর উচ্চ অবস্থানের ফলে জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল কাজে জাতকের সুনামের যোগ রয়েছে।

মীন : ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতির অবস্থানের ফলে জাতক প্রবাসের বন্ধু কর্তৃক অর্থ লাভ করবেন। তবে নিকটাত্মীয় ক্ষতি করতে পারে। সাবধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত