প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বক্সিংকে বিদায় জানালেন প্যাকিয়াও

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:০২ পিএম

রাজনৈতিক ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বক্সিং রিং থেকে বিদায়ের ঘোষণা দিলেন কিংবদন্তি বক্সার ম্যানি প্যাকিয়াও।

বক্সিংয়ের মাল্টি-ডিভিশনে বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপাইনের ২০২২ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন। বর্তমানে ফিলিপাইনের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

৪২ বছর বয়সী প্যাকিয়াও রিংয়ে শেষবার দেখা গেছে গত মাসে, লাস ভেগাসে। কিউবার ইয়োর্দেনিস উগাসের বিপক্ষে সেই লড়াইয়ে হেরে যান তিনি।

অবসরের প্রসঙ্গে প্যাকিয়াও বলেন, ‘শেষ ঘণ্টা শুনলাম, বক্সিং শেষ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত