৪৫ জন যাত্রী নিয়ে রাতে এমিরেটসের একটি ফ্লাইট ঢাকা থেকে দুবাই যাচ্ছে।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. ইশরাক শাহরিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার রাত ১টা ৪০ মিনিটে ৪৫ জন যাত্রী নিয়ে এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বিমানবন্দরে করোনা টেস্ট করিয়ে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজাহ যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকল না।
কোভিড -১৯ এর পরীক্ষার জন্য প্রত্যেক যাত্রীকে ১ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন ড. ইশরাক শাহরিয়ার।
