পল্লী সঞ্চয় ব্যাংকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫ এএম

পল্লী সঞ্চয় ব্যাংকে নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।

ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান মো. আকরাম-আল-হোসেন অনলাইনে অনুষ্ঠানে সংযুক্ত হন এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।

এছাড়াও মহাব্যবস্থাপক দীপংকর রায়সহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত