ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাঞ্জাব কিংস। ইয়ন মরগানের দলের বিপক্ষে ৫ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে লোকেশ রাহুলরা।
দুবাইতে ওপেনার ভেঙ্কটেশ আয়ারের ৪৯ বলে ৬৭ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৬৫ রান করে কেকেআর। তবে ব্যাট হাতে আবারও ব্যর্থ অধিনায়ক মরগান। ইংলিশ ব্যাটার করেছেন মাত্র ২ রান।
জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। ৫ উইকেটে ১৬৮ রান করে তারা। দলের হয়ে ৫৫ বলে সর্বোচ্চ ৬৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন অধিনায়ক-ওপেনার-উইকেটরক্ষক লোকেশ রাহুল। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
হারলেও পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে কেকেআর। প্লে-অফে খেলতে হলে চারের মধ্যেই থাকতে হবে তাদের। অন্যদিকে পাঁচে পাঞ্জাব। দুই দলের পয়েন্ট সমান ১০।
তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে ছয়ে আছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে নেট রান রেটে এগিয়ে কেকেআর।
সংক্ষিপ্ত স্কোর
কলকতা নাইট রাইডার্স: ১৬৫/৭ (২০ ওভার): আয়ার ৬৭ (৪৯), ত্রিপাঠি ৩৪ (২৬); সিং ৩/৩২, বিষ্ণোই ২/২২
পাঞ্জাব কিংস: ১৬৮/৫ (১৯.৩ ওভার): কে এল রাহুল ৬৭ (৫৫), আগরওয়াল ৪০ (২৭); চক্রবর্তী ২/২৪
পাঞ্জাবের ৫ উইকেটে জয়।
