জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি শোক

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০১:৪৪ পিএম

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

জিয়াউদ্দিন বাবলু রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শনিবার সকাল ৯টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

৬ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাবলু। কয়েক দিন আগে শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন। ঢাকায় ফেরার পর তার করোনা ধরা পড়ে।

এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। দুবার জাতীয় পার্টির মহাসচিব পদে ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত