চাঁদপুরে হানিফ

বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:২৮ পিএম

বিএনপি জনগণ থেকে এত দূরে সরে গেছে যে, আগামী নির্বাচন তো দূরে থাক, আর কখনো ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

গতকাল শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার কোনো সুযোগ নেই। নির্বাচনে তারা জনগণ থেকে আবারও ধিকৃত হবেন। কারণ, তারা দেশ ও জনগণের জন্য এমন কোনো কাজ করেনি যে, জনগণ তাদের প্রতি আস্থাশীল হবেন। অতীতের কুকর্ম, সন্ত্রাস, নাশকতামূলক কার্যক্রমের জন্য জনগণের থেকে এতটাই দূরে সরে গেছে যে, আগামী নির্বাচন তো দূরের কথা, তাদের জীবদ্দশায় আর ক্ষমতায় আসতে পারবে কি না তা নিয়ে জনগণ ভাবছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত