মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ এসে পৌঁছেছে মোংলা বন্দরে। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এই ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এমভি এসপিএম গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে। পরে জাহাজটিতে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় ইঞ্জিন ও কোচ খালাসের কাজ।
জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহন বার্জে (নৌযানে)। এই বার্জে করেই নদীপথে মেট্রোরেলের ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।
