সুনামগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০২:০১ পিএম

সুনামগঞ্জে সদর উপজেলার আদর্শগ্রাম এলাকার কৃষক তৈয়বুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায়ের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফর মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার আদর্শ গ্রাম(গুচ্ছ গ্রাম) এলাকার মৃত কুদরত উল্ল্যার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে  উপজেলার আদর্শ গ্রাম এলাকায় পারিবারিক কলহের জেরে নিহত তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসা তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বিরোধ মেটাতে পারিবারিক সালিশি করতে বসেন দুই পক্ষের লোকজন।

পরে সালিসে দুপক্ষের কথাকাটা ও ঝগড়া হয়, একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সিতারুন বেগম বাদী হয়ে স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে দীর্ঘদিন বিচারকার্য শেষে আদালত একজনের মৃত্যুদণ্ডের রায় দেন।

সুনামগঞ্জ জেলা দায়রা জজের পাবলিক প্রসিকিউটর(পিপি) খায়রুল কবির রুমেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত