চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২৫ জনের ষরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণের হার ১ দশমিক ৫৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে বলা হয়, মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৫ জন পজিটিভ শনাক্ত হন। এতে শহরের ১৪ জন ও পাঁচ উপজেলার ১১ জন।
গতকাল করোনায় গ্রামের ৩ বাসিন্দা মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩০৮ জন। এতে শহরের ৭২০ জন ও গ্রামের ৫৮৮ জন।
সরকারি হিসাবে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ১ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৩০৮ জন।
