বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আমরা বক্তব্য দিতে গিয়ে অনেক কথা বলি। বক্তব্য দেওয়ার সঙ্গে আমাদের কাজের মিল থাকে না। বক্তব্যে সততার কথা বলি, কিন্তু কাজে সততার প্রকাশ পায় না। সবাই সততা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করলে জেনারেল হাসপাতালকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করা সম্ভব।’ তিনি রোগীর সেবা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসকসহ অন্যদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুদা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. আনোয়ার হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
