আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান। অন্তর্ভুক্ত করা হয়েছে ফখর জামান, সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে।
শুক্রবার এই তিন পরিবর্তনের কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগের ঘোষিত স্কোয়াডে রিজার্ভে ছিলেন ফখর। এবার ১৫ সদস্যের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো তাকে। তাকে জায়গা করে দিতে রিজার্ভ স্কোয়াডে চলে গেছেন খুশদিল শাহ।
এছাড়া আজম খান ও মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে সরফরাজ ও হায়দারকে নেওয়া হয়েছে মূল স্কোয়াডে।
বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষদিন ছিল ১০ সেপ্টেম্বর। কিন্তু আইসিসি বর্তমান করোনা পরিস্থিতির কারণে ১০ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন-পরিবর্ধনের সুযোগ রেখেছে। সেই সুযোগটা নিয়ে স্কোয়াডে তিন পরিবর্তন আনল পাকিস্তান।
বিশ্বকাপের সুপার-১২’তে পাকিস্তান পড়েছে গ্রুপ-২’এ। বাবর আজমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ২৪ অক্টোবর, ভারতের বিপক্ষে।
পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ।
সফরকারী রিজার্ভ: খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।
