সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে : তালেবান

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৪৬ এএম

আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিগগিরই খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। গত বৃহস্পতিবার তালেবান সরকারের উচ্চশিক্ষাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে টোলো নিউজ।

আবদুল বাকি হাক্কানি বলেন, প্রস্তুতি ও পরিকল্পনা সম্পন্ন হচ্ছে। শিগগিরই ইসলামি আমিরাতের বিশ^বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। সেগুলোয় শিক্ষাদান অব্যাহত থাকবে।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ক্ষমতার পালাবদলের পর উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চালু রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে তালেবান সরকার।

কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ওমিদ মাওল্লাভি জাদা। তিনি বলেন, ‘আমরা বহুবার দেখেছি, তারা বলে যে তারা একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসের বেশি সময় হয়ে গেছে এবং পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত