কক্সবাজারে ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৪০ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন ‘আরসার’ সদস্য বলে সন্দেহ করছে এপিবিএন পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- মো. খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮), মো. ইলিয়াস (২২) ও মো. রশিদ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গ্রেপ্তাররা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন।

আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত