দৌলতদিয়ায় যৌনপল্লিতে নিজ ঘরে যৌনকর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২:০৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে মিতু আক্তার (২৮) নামের এক যৌনকর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ভেতরের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিতু ওই যৌনপল্লির বাড়িওয়ালা সুজন খন্দকারের কথিত স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, আজ ভোরের দিকে অজ্ঞাত একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে যৌনকর্মী মিতু আক্তারকে এলোপাতাড়িভাবে কোপায়।

পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কোনো কারণ এখনো জানা যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত