এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের বাংলাদেশে বিনিয়োগের প্রথম সাফল্য

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৪৫ পিএম

দুবাইয়ে গত ২৯-৩০ সেপ্টেম্বর এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কেপিসি গ্রুপের চেয়ারম্যান সিআইপি ডা. কালী প্রদীপ  চৌধুরীকে নিয়ে সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সম্প্রতি ঢাকায় আসেন। পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ঢাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান  ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ বড় ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত