নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৭তম মত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯টায় মাছিমদিয়ায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, এসএম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে দোয়া মাহফিল হয়। এছাড়া ভোর থেকে কোরআনখানির আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, এসএম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বালা বৈরাগী, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নাট্যাভিনেতা মিলন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
