বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ডোজ ভ্যাকসিন দিলো মালদ্বীপ

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৮:৩৭ পিএম

বাংলাদেশকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উপহার দিয়েছে মালদ্বীপ সরকার।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, আজ (সোমবার) মালদ্বীপের উপহারের ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের উপহার বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরের হাত থেকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্মারক উপহারটি বুঝে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত