মসজিদুল হারামে প্রবেশে টিকা বাধ্যতামূলক

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:২৯ এএম

মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। গত রবিবার থেকে নতুন এই সিদ্ধান্ত সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় কার্যকরের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

ইতিমধ্যেই যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে।

এ মাসের গোড়ার দিকে দৈনিক এক লাখ মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। আগে এ সংখ্যা ছিল ৭০ হাজার। এছাড়া কর্র্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদুল হারামে দৈনিক ৬০ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত