অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০২:০৭ এএম

অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিল্লুর রহমান জেলিন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশের র‌্যাংক ব্যাজ, লোগো ও মনোগ্রামযুক্ত নেভিব্লু রঙের পুলিশের একটি হাফহাতা শার্ট, একটি ফুল প্যান্ট, পুলিশের মনোগ্রামযুক্ত চামড়ার বেল্ট, কালো রঙের টিউনিক ক্যাপ একটি, জিল্লুর নামীয় একটি নেমপ্লেট, একটি পুলিশ সার্ভিস টাই, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রশিক্ষণ শিডিউল দুই পাতা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন-অর-রশীদ দেশ রূপান্তরকে জানান, জিল্লুর ১৯৯৯ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। টাকা হাতিয়ে নেওয়ার জন্য নিজেকে অ্যাডিশনাল এসপি হিসেবে পরিচয় দিত। নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিলেও তার কাছ থেকে উদ্ধার হওয়া র‌্যাংক ব্যাজ ছিল এসপি পদমর্যাদার কর্মকর্তার। জিল্লুুর নিজেকে পুলিশ পরিচয়ে প্রতারণা করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণœ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত