খুলনায় পূজামণ্ডপের প্রবেশ পথে ১৮টি ককটেল সদৃশ বস্তু

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:০২ পিএম

খুলনায় একটি পূজামণ্ডপের প্রবেশপথ থেকে ১৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর রূপসা মহাশ্মাশান ও শ্মশান কালী মন্দিরের পূজামণ্ডপের প্রবেশ পথ থেকে উক্ত ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, নগরীর রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী টুটপাড়ায় একটি পূজায় অংশ নিয়ে মন্দিরে ফিরছিলেন। পথিমধ্যে সাদা পোশাকে দুজন ব্যক্তি নিজেদের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে মন্দিরের প্রবেশ পথে বোমা রাখা হয়েছে। এরপর তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বাজারের একটি ব্যাগে ১৬টি ও বাইরে দুটি বোমা সদৃশ কৌটা দেখতে পান। এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। 
খবর 

পেয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা মন্দিরের দর্শনাথীদের প্রবেশ বন্ধ করে দেন। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেগুলো নিস্ক্রিয় করার জন্য নিয়ে যায়।

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ বলেন, নবমীর দিন হাজার হাজার পূজারী মন্দিরে প্রবেশ করার কথা কিন্তু এ সংবাদ জেনে অনেকেই আসেনি। তিনি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

র‌্যাব-৬ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল মোস্তাক আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত