দ্রুতগতির ইন্টারনেট থ্রিজি ও ফোরজি বন্ধ থাকায় আখাউড়া-সিলেট রেলপথের স্টেশনগুলোতে ট্রেনের টিকিট বিক্রি বিঘিœত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশব্যাপী মুঠোফোনের ইন্টারনেটে এ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন টিকিটপ্রত্যাশী যাত্রীরা।
আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গতকাল দুর্গাপূজার বিজয়া দশমীর শেষদিন থাকায় ঢাকা ও সিলেটে চাকরিরত মানুষজন ভানুগাছ, শমসেরনগর ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে পারেননি।
সিলেটে যাওয়ার জন্য টিকিট কিনতে আসা যাত্রী আহমেদুজ্জামান আলম বলেন, ‘পরিবারের অসুস্থ সদস্যের উন্নত চিকিৎসার জন্য সিলেট যেতে হবে। কিন্তু রেলওয়ে স্টেশনে এসে দেখি ইন্টারনেট না থাকায় টিকিট পাওয়া যাচ্ছে না।’
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘রেলের গ্রামীণফোন সিমের ইন্টারনেট বিঘিœত হওয়ায় সার্ভারে ঢুকতে না পারায় টিকিট বিক্রি করা যাচ্ছিল না। পারাবত এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করতে না পারায় অনেক যাত্রীকে ফেরত যেতে হয়েছে।’
