ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৮৩ জন হাসপাতালে

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০১:৪৮ এএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘণ্টায় ঢাকাতে ১৪১ জন এবং ঢাকার বাইরে ভর্তি  হয়েছে ৪২ জন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৮ এবং অন্যান্য বিভাগে ১৮১ জন ভর্তি রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর  সংখ্যা ২১ হাজার ২০১ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ২৪৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত