‘সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙো, জনজীবন বাঁচাও’ সেøাগান নিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় নগরের অশি^নী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তারা।
এ সময় নেতারা গ্রাম-শহরের সর্বত্র ওএমএস রেশনিং ব্যবস্থা চালু করার পাশাপাশি দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং সারা দেশে হিন্দুদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানান।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবীব রুমন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, আরিফুর রহমান মিরাজ প্রমুখ।
