চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে দুজনের লাশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিএন্ডবি ঘাট ও ভোলাহাট উপজেলা মুশরীভুজা খড়গপুর এলাকার মহানন্দা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার মো. শুকচানের ছেলে মো. রাসেল (১৬) ও ভোলাহাটের চকধরমপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে আজাহার আলী (৫৫)।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রফিকুজ্জামান সরকার বলেন, গত রবিবার বিকেলে শহরের সিএন্ডবি ঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন বন্ধু বেকারির শ্রমিক রাসেল। সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দল প্রায় একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে কাউন্সিলরের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত