বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৯:৪৬ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, সরকারি নির্দেশনায় বুধবার (২০ অক্টোবর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

একদিন বন্ধ থাকার পর কাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।

বিষয়টি নেপাল, ভুটান ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের জানিয়ে দেওয়া হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত