হাজীগঞ্জে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৮:৫৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চাঁদপুরের হাজীগঞ্জে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন।

শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারের শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন বিএনপির এ প্রতিনিধি দল।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা সরকারে থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতাম।

বিএনপির এ প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী ইয়াছিন রশীদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমেলন্দ্র দাস অপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, ইঞ্জি. মো. মমিনুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত