শামীম ওসমানের নেতৃত্বে রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের অর্ধকোটি টাকা অনুদান

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৪:০৩ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের একটি প্রতিনিধিদল শনিবার জাতীয় সংসদে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা সম্প্রতি রংপুরের পীরগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর অনাকাঙ্ক্ষিত হামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এ সময় রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ।

সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত হিন্দুদের জন্য অর্ধ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে জেলার শীর্ষ ব্যবসায়ী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের একটি প্রতিনিধি দল শনিবার বিকেলে অর্ধকোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক গ্রহণকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সরকার পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সরকারের পক্ষ থেকে মানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতিমধ্যে ১৮টি বাড়ি পুনরায় নির্মাণ করা হয়েছে।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ সম্প্রতি রংপুরের পীরগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় অর্ধকোটি টাকা মূল্যের চেক হস্তান্তর করে প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান এমপি শামীম ওসমান বলেন, পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা একটি হৃদয়বিদারক ঘটনা। মানবতার চেয়ে বড় কিছু নাই।

দ্রুততম সময়ের মধ্যে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় স্পিকারের মাধ্যমে পীরগঞ্জসহ সারা দেশে ক্ষতিগ্রস্ত স্থানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন শামীম ওসমান।

স্পিকার পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জের প্রতিনিধি দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত