বাংলাদেশে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে মন্ট্রিয়লে বিক্ষোভ

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৩:৫৫ পিএম

শারদীয় দুর্গা পূজার সময় কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির-মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কানাডার মন্ট্রিয়লে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে।

মন্ট্রিয়লের প্রাণকেন্দ্র ডাউনটাউনের এটওয়াটার মেট্রো সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু কমিউনিটি অব মন্ট্রিয়ল।

বিক্ষোভকারীর পরিবার-পরিজন নিয়ে এতে যোগ দেন। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে নানা স্লোগানে তারা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান।

তাদের দাবি, বিভিন্ন সরকারের আমলে একই কায়দায় বারবার মিথ্যা অভিযোগ এবং ফেইক আইডি ব্যবহার করে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়। কোনো সরকারের আমলেই এসব ঘটনার বিচার না হওয়ায় এ ধরনের হামলা বাড়ছে।

কর্মসূচি শেষ হয় আয়োজকদের মধ্যে অন্যতম ফণিন্দ্র কুমার ভট্টাচার্যের সমাপনী বক্তব্যের মাধ্যমে। এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাড়াও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিবর্গসহ অনেক প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত