কার হাতে উঠবে ২০২১ ব্যালন ডি’অর? লিওনেল মেসি, করিম বেনজেমা, রবার্ট লেওয়ানদভস্কি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জোর্গিনহো?
৩০ জনের তালিকা আগেই প্রকাশ হয়েছে। বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে তা জানা যাবে ২৯ নভেম্বর। তবে তার আগে পাঠকেদের নিয়ে এক জরিপ চালাল স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
যেখানে মেসির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। ওই জরিপে আর্জেন্টাইন ফরোয়ার্ড পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন।
তার দুই নিকট প্রতিদ্বন্দ্বী বেনজেমা পেয়েছেন ২৬ শতাংশ ভোট এবং লেওয়ানদভস্কি সমর্থন পেয়েছেন ১১ শতাংশ।

আরেকটি দুর্দান্ত বছর কাটাচ্ছেন মেসি। সম্প্রতি পিএসজি তারকাকে নিয়ে উচ্চবাচ্য প্রশংসা করেন তার নিকট বন্ধু লুইস সুয়ারেস।
উরুগুইয়ান ফরোয়ার্ড ওলেকে বলেন, ‘আমার বিশ্বাস, মেসির কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’
২০১৯ সালে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন। এছাড়া তার ঝুলিয়ে আছে ৩৮ শিরোপা ও আটটি পিচিচি।
