অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করায় ৬ জনের জরিমানা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০১:২৭ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি করার অপরাধে ছয়টি কারখানার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় যৌথ অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা দড়গ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষকে ২০, দড়গ্রাম ঘোষপাড়ার অজিত ঘোষকে ১৫ এবং বিমল ঘোষকে ১৬ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় অর্থদন্ড প্রদান ও আদায় করেন।

একই ধারায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল দড়গ্রাম ঘোষ পাড়ার রমেশ ঘোষ, খুশী মোহন ঘোষ এবং ঋণ কুমার ঘোষকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত