আফগান সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের ৪ পুলিশ কর্মকর্তাকে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৫:২৪ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীরা রাতভর একটি পুলিশ টহল ক্যাম্পে আক্রমণ করে ৪ জনকে হত্যা করেছে। খবর: ওয়াশিংটন পোস্ট

আফগানিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশের লাক্কি মারওয়াতে কারা হামলা চালিয়েছে এখনো তা জানা যায়নি।

বুধবার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা উমর খান জানিয়েছেন, অপরাধীদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের শেষকৃত্য বুধবার সকালে সম্পন্ন হয়েছে বলে জানা ওই কর্মকর্তা। অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান এই ধরনের বহু হামলা হয়েছে। প্রায় সব হামলার দায় দেয়া হয়েছে তালেবান ও ইসলামিক স্টেটের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত