তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:৩৭ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুরি কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ভবেরচরে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয়রা জানান, ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে ভবেরচর কলেজ রোডে চা, পুরি, শিঙ্গাড়ার দোকানে পুরি কিনতে যায়। এ সময় তাকে হোটেলের ভেতরে নিয়ে ধর্ষণ করে আমির হোসেন।  বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালের ওসিসি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দীন জানান, মায়ের লিখিত অভিযোগ পেয়ে আমির হোসেনকে আটক করা হয়। আজ (গতকাল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত