দেশে এখন পণ্যের দাম বাড়লে আর কমে না : আব্বাস

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নিত্যপণ্যের দাম একবার বাড়বে একবার কমবেÑএটাই নিয়ম। কিন্তু বাংলাদেশে যখন বাড়ে তখন আর কমে না। লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ, সিন্ডিকেট করে আওয়ামী লীগ সরকারের লোকজন টাকা নিয়ে বিদেশে পাচার করে।’

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেছেন, ‘এই অত্যাচার অনাচার করে ক্ষমতায় বেশিদিন টেকা যাবে না। সুতরাং আপনিও ক্ষমতায় থাকতে পারবেন না। যত পেটান, যত মারেন, আমাদের কর্মীদের ক্ষমতা বাড়বে।’

পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের না। আপনাদের ঘরেও সন্তান আছে, যাদের গায়ে হাত তোলেন ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদের মারছেন। কিন্তু একসময় আসবে এই সরকারের পতন ঘটবে। সময় আসবে তখন এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত