গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১০:৪৯ পিএম

গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে মহানগরীর সালনা এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নড়াইলের লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের বায়েজিদ হোসেন তুহিন (৪২) এবং তার স্ত্রী পারভীন আক্তার (২৩)।

গতকাল শনিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) এসআই মো. আবুল হাসান বাদী হয়ে গাজীপুর সদর থানায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে সালনা এলাকার গিয়াস উদ্দিনের ভাড়া বাড়ির তিনতলা ভবনের উত্তর পাশের ফ্ল্যাটে তুহিন-পারভীন দম্পতির কক্ষে ইয়াবা ট্যাবলেটের বড় চালান বিক্রি করা হচ্ছেÑএমন খবর পেয়ে সেখানে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পরে তাদের ঘরে থাকা আলমারী ও পলিথিন ব্যাগ থেকে ৭৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত