২৫% লভ্যাংশ দেবে কনফিডেন্স সিমেন্ট

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:২৭ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ারপ্রতি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬ টাকা ৩৭ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস  বেড়েছে ১৪৯ শতাংশ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ১৩ টাকা ৭৪ পয়সা ছিল। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৪ টাকা ২৬ পয়সা। আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত